ফিলিস্তিনিদের শিবির স্থাপনে বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম তীরে গতকাল শনিবার ফিলিস্তিনিদের শিবির স্থাপনে বাধা দিয়েছে ইসরায়েলি সেনারা। দখলকৃত এই ভূখণ্ডে ইহুদি বসতি সম্প্রসারণের প্রতিবাদে ফিলিস্তিনিরা ওই শিবির স্থাপনের চেষ্টা চালায়।ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের শান্তি আলোচনা দুই বছরের বেশি সময় ধরে স্থবির হয়ে রয়েছে। এ অবস্থায় তৃণমূল পর্যায়ে ফিলিস্তিনিদের আন্দোলন আরও বেগবান হয়েছে। গত মাস থেকে এ পর্যন্ত ওই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের চারটি তাঁবু শিবির গুঁড়িয়ে দেয়।একজন ইসরায়েলি সেনা মুখপাত্র বলেন, পশ্চিম তীরের হেবরন শহরের আল-তাইওয়ানেহ এলাকায় গতকাল সকালে প্রায় ২০ জন ফিলিস্তিনি স্টিল কাঠামোর তাঁবু শিবির বসানোর চেষ্টা চালায়। এ সময় ইসরায়েলি সেনারা তা উচ্ছেদ করে। রয়টার্স।