ফিলিস্তিনিদের সিরীয় সংঘাতে না জড়াতে জাতিসংঘের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় অবস্থানরত পাঁচ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে দেশটির সংঘাত থেকে দূরে থাকা উচিত এবং কোনো পক্ষে জড়িয়ে না পড়লে সেটি তাঁদের জন্য সম্মানজনক হবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।জাতিসংঘের ত্রাণ ও কার্যক্রম সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পো গ্রান্দি গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘সিরিয়ার চলমান সহিংসতায় ফিলিস্তিনিদের নিরপেক্ষ থাকা উচিত। তাঁদের এ অবস্থানকে সবাই সম্মান দেখাবেন। তাঁদের সংঘাতে জড়িয়ে ফেলা কারোরই উচিত হবে না।’তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের অধিকাংশই এ সংঘাতে অংশ নিতে চান না। তাঁরা জানেন, এটি ক্রমে আরও খারাপের দিকে এগোচ্ছে। সিরিয়ায় প্রতিদিনই ফিলিস্তিনি শরণার্থীরা মারা পড়ছেন।’ফিলিপ্পো গ্রান্দি গত বুধ ও বৃহস্পতিবার দামেস্কে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম, উপমন্ত্রী ফয়সাল মুকদাদ, দামেস্কের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত লাখদার ব্রাহিমির সঙ্গে পৃথক বৈঠক করেন। ফিলিস্তিনি শরণার্থীরা ওই সহিংসতায় জড়িয়ে পড়তে চলেছেন বলে বৈঠকগুলোতে গ্রান্দি আশঙ্কা ব্যক্ত করেন। এএফপি।