ফিলিস্তিনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর গাড়িতে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ফিলিস্তিনের বিক্ষোভকারীরা গতকাল শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মিশেল এলিও মারির গাড়ি লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ কথা জানান।গাজার উত্তরাঞ্চলীয় বেরুত হানুন শহরে হামাসের একটি নিরাপত্তা চৌকি অতিক্রমকালে মারির গাড়িটিকে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য আটকে দেয়। এ সময় তারা গাড়িটি ঘিরে ধরে এবং জুতা নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা এ সময় ব্যানারও বহন করে। তাতে লেখা ছিল, ‘গাজা থেকে চলে যাও।’যুদ্ধাপরাধের বিষয়ে একটি বিবৃতি ভুলবশত এলিও মারির নামে ইসরায়েলের একটি বেতারে প্রচারিত হলে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর গাড়িতে জুতা নিক্ষেপ করে।উল্লেখ্য, এলিও মারি গাজায় পৌঁছানোর এক দিন আগে গাজায় আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মা-বাবার সঙ্গে জেরুজালেমে সাক্ষাৎ করেন। গিলাদের বাবা নোয়াম শালিত এলিও মারিকে বলেন, তিনি যেন যুদ্ধাপরাধের নিন্দার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ দেন।নোয়ামের সঙ্গে মারির সাক্ষাতের পর ইসরায়েলের সরকারি বেতারের আরবি ভাষার ওয়েবসাইটে ভুল করে প্রকাশ করা হয়, এলিও মারি বলেছেন, হামাস যে ধরনের যুদ্ধাপরাধ করছে, ইউরোপীয় ইউনিয়ন অবশ্যই তার নিন্দা জানাবে। এর পরই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এএফপি।