ফিলিস্তিনে ‘নাকবা’ দিবসে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনি ও আরব-ইসরায়েলিরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার নাকবা বা বিপর্যয় দিবস পালন করেছে। ১৯৪৮ সালের ১৫ মে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ওই দিনকে স্মরণ করে প্রতিবছর নকবা দিবস পালন করে ফিলিস্তিনিরা।ঐতিহাসিক এই দিবস উপলক্ষে ফিলিস্তিনজুড়ে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গতকাল সকালে বিক্ষোভকালে পূর্ব জেরুজালেমে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দিবসটি পালনকালে অপ্রীতিকর অবস্থা সৃষ্টির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল পশ্চিম তীরের রামাল্লা শহর ও গাজায় বড় ধরনের বিক্ষোভ হয়। এএফপি।