ফিলিস্তিনের মর্যাদা ‘পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত করার উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের মর্যাদা ‘পর্যবেক্ষক ভূখণ্ড’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত করার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে উঠেছে। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ নিয়ে ভোট হওয়ার কথা।প্রস্তাবটি জাতিসংঘের ভোটে উতরে গেলে ফিলিস্তিনি ভূখণ্ড ভ্যাটিকানের মতো ‘সদস্য নয় এমন রাষ্ট্র’ মর্যাদা পাবে।জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ফিলিস্তিনিদের আবেদনটি অনুমোদিত হওয়ার কথা। কারণ, এ জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলেই চলবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের এ চেষ্টার কঠোর বিরোধিতা করছে। শীর্ষ ফিলিস্তিনি সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৩০টির বেশি দেশ ফিলিস্তিনিদের সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। বিবিসি।