ফিল্ড মার্শাল হলেন সিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসিকে সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। প্রেসিডেন্টের দপ্তরের ওই বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী সিসিকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি অনুমোদন করেছেন।’
ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করতে সিসি মূল ভূমিকা রাখেন। সিসি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলেও খবর বেরিয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট মানসুর গত রোববার পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের কথা ঘোষণা করেন। এতে সিসির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার খবর আরও বদ্ধমূল হয়েছে। এএফপি।