ফুকুশিমা থেকে তেজস্ক্রিয় পানির নিঃসরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি সংরক্ষণ ট্যাংক থেকে তেজস্ক্রিয় পানির নিঃসরণ হচ্ছে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এ খবর জানিয়েছে।পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানায়, তাদের একজন কর্মী গত বুধবার নিঃসরণের বিষয়টি প্রথম দেখতে পান। এর আগের দিন টেপকো ঘোষণা করেছিল, কেন্দ্রটির আশপাশে জমা পানিতে তারা তেজস্ক্রিয় সিজিয়ামের অস্তিত্ব পেয়েছে।২০১১ সালে প্রচণ্ড শক্তিশালী এক ভূমিকম্প ও এর কারণে সৃষ্ট প্রলয়ংকরী সুনামিতে বিদ্যুৎকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি কেন্দ্রটিতে কয়েকটি ছিদ্র এবং সেই সঙ্গে বিদ্যুৎ-বিপর্যয় দেখা দেয়। বিবিসি।