ফুকুশিমা পরমাণু কেন্দ্রের পরিচালক পদত্যাগ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বিপর্যস্ত ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিচালক মাসো ইয়োশিদা অসুস্থতার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন। বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য জানায়।তবে তেজস্ক্রিয় বিকিরণজনিত কোনো সংক্রমণ থেকে তিনি অসুস্থ হয়েছেন কি না, তা জানানো হয়নি। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) মুখপাত্র চি হোসোদা বলেন, বৃহস্পতিবারের মধ্যে পদ থেকে সরে দাঁড়াবেন ইয়োশিদা। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইয়োশিদার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়ে হোসোদা বলেন, বিষয়টি সম্পূূর্ণ ব্যক্তিগত।ভূমিকম্প ও সুনামি থেকে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্র গত ১১ মার্চ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ১৯৮৬ সালের চেরোনোবিল বিপর্যয়ের পর এটিই সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা বলে বিবেচনা করা হয়। ফুকুশিমা থেকে তেজস্ক্রিয় বিকিরণ এখনো চলছে। এএফপি।