ফুকুশিমা ‘নজিরবিহীন দুর্ঘটনা’: আবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো আবে সে দেশের দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পারমাণবিক প্রকল্প গতকাল শনিবার পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, এটি মানব ইতিহাসের এক নজিরবিহীন দুর্ঘটনা।প্রকল্পটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করা ভয়াবহ ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি মোকাবিলা করে প্রকল্পটি বন্ধ করে পুনর্গঠন করা গেলে তা হবে বড় ধরনের সাফল্য। এ মাসের শুরুর দিকে আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাধারণ নির্বাচনে জয়লাভ করে। পরে আবে ঘোষণা দেন, গত সরকারের আমলে বন্ধ করে দেওয়া পারমাণবিক চুল্লি চালু করা হবে। গত বছরের মার্চে সুনামি ও ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ফুকুশিমা পারমাণবিক প্রকল্প ঘুরে দেখেন আবে।পর্যবেক্ষকেরা আশা করছেন, দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া পারমাণবিক প্রকল্পগুলো আবার চালু করবে এলডিপি সরকার। যদিও বিপুলসংখ্যক নাগরিক এর বিরোধিতা করে আসছেন। এএফপি।