ফুকুশিমার কাছে পারমাণবিক চুল্লি স্থাপন বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কাছে আরেকটি পারমাণবিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা থেকে সরে এসেছে জাপানের একটি কোম্পানি। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানায় তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি।প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় লোকজনের তীব্র প্রতিবাদ এবং প্রস্তাবিত স্থানে নতুন কেন্দ্রটিতে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার কারণে প্রকল্পটি বাতিল করা হয়েছে। ২০১১ সালের ১১ মার্চ ভূমিকম্প-পরবর্তী সুনামিতে ধ্বংস হয়ে যায় ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক কেন্দ্রটি। তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এই কেন্দ্রটির উত্তরেই নতুন আরেকটি পারমাণবিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছিল। দ্য হিন্দু।