ফুকুশিমার পারমাণবিক চুল্লির ক্ষতির পরিমাণ ধারণার চেয়ে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলোর একটির ক্ষতির পরিমাণ ধারণার চেয়েও বেশি বলে জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা।টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বা টেপকো জানায়, তদন্তে দেখা গেছে, ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রের দুই নম্বর চুল্লির অভ্যন্তরে তেজস্ক্রিয়ার পরিমাণ প্রাণঘাতী মাত্রার চেয়েও ১০ গুণ পর্যন্ত বেশি। ওই পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়ার এটিই সর্বোচ্চ মাত্রা। বিবিসি।