ফুকুশিমার বিপর্যয় ‘মনুষ্যসৃষ্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বিপর্যয় ছিল ‘মনুষ্যসৃষ্ট’। দেশটির একটি পার্লামেন্টারি প্যানেল তাদের তদন্ত প্রতিবেদনে এই মন্তব্য করে দাবি করেছে, ওই বিপর্যয়ের বিষয়ে আগেভাগেই জানা যেত এবং তা প্রতিরোধ করা সম্ভব ছিল।প্রতিবেদনটিতে পারমাণবিক সংকট মোকাবিলায় জাপানি সরকার ও ফুকুশিমা প্রকল্পের পরিচালনায় থাকা প্রতিষ্ঠান টেপকোর নেওয়া পদক্ষেপে মারাত্মক সব ত্রুটি ছিল বলেও উল্লেখ করা হয়েছে।২০০১ সালের ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প ও এর প্রভাবে সুনামির পর ফুকুশিমার ডাইচি পারমাণবিক প্রকল্পের ছয়টি চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চুল্লিগুলোর শীতলীকরণ পদ্ধতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। ওই পারমাণবিক দুর্ঘটনা মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তা তদন্তে এবং এ বিষয়ে সুপারিশমালা প্রণয়নে ফুকুশিমা নিউক্লিয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন নামে একটি পার্লামেন্টারি প্যানেল গঠন করা হয়। তদন্তের আওতায় ৯০০ ঘণ্টার শুনানি চলে এবং এক হাজারেরও বেশি লোকের সাক্ষাৎকার নেওয়া হয়। ছয় মাস ধরে এই তদন্ত চালানো হয়।প্রতিবেদনে বলা হয়, ‘ফুকুশিমার ওই ঘটনাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা যাবে না, যদিও তা আকস্মিক ঘটনার কারণেই ঘটেছে। এটা ছিল প্রগাঢ়ভাবেই মনুষ্যসৃষ্ট বিপর্যয়।’ বিবিসি।