ফুকুশিমার শিশুদের গলগ্রন্থি পরীক্ষা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমায় দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়ায় শিশুদের গলগ্রন্থিতে (থাইরয়েড) সমস্যা দেখা দিয়েছে—এমন আশঙ্কা থেকে ফুকুশিমা এলাকার সাড়ে তিন লাখের বেশি শিশুকে পরীক্ষা করে দেখা হচ্ছে। গতকাল রোববার থেকে এই পরীক্ষা শুরু হয়েছে।অনেক অভিভাবকের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই পরীক্ষা শুরু করেছে। ১৯৮৬ সালে চেরনোবিলে পারমাণবিক দুর্ঘটনার পরও এ ধরনের পরীক্ষা করা হয়েছিল।সম্প্রতি একটি বেসরকারি জরিপে জানা গেছে, সংকটের সময় ফুকুশিমা থেকে সরিয়ে নেওয়া শিশুদের প্রতি ১৩০ জনের মধ্যে ১০ জনের গলগ্রন্থিতে হরমোনের ও অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। তবে যে চিকিৎসকেরা এই জরিপ চালিয়েছেন, তাঁরা নিশ্চিত করে এ কথা বলেননি যে এই সমস্যার সঙ্গে পারমাণবিক দুর্ঘটনার কোনো যোগাযোগ আছে।কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ বছরের নিচের বয়সী প্রায় তিন লাখ ৬০ হাজার শিশুর থাইরয়েড পরীক্ষা করা হবে এবং তাদের জীবনভর এই পরীক্ষা অব্যাহত থাকবে।গত ১১ মার্চ ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি চুল্লির শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। এএফপি।