ফুকুশিমায় ক্যানসারের ঝুঁকি বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ সালে ভয়াবহ সুনামির কারণে জাপানের ফুকুশিমা পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের ফলে এর পার্শ্ববর্তী এলাকায় ক্যানসারের ঝুঁকি বেড়েছে। তবে অন্যান্য স্থানে এই ঝুঁকি বাড়ার আশঙ্কা নেই।বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তেজস্ত্রিয়ার সংস্পর্শে আসা নারীদের থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এ অঞ্চলে নারীদের থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা হলো দশমিক ৭৫ শতাংশ। এএফপি।