ফুকুশিমায় তিন কর্মী তেজস্ক্রিয়তায় আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তিনজন কর্মী তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে স্বাভাবিকের চেয়ে ১০ হাজার গুণ বেশি তেজস্ক্রিয়তা বিরাজ করছে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা গতকাল ১০ হাজার অতিক্রম করেছে। সরকার গতকাল এক বিবৃতিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত এলাকার মধ্যে জনসাধারণকে বসবাস করতে নিষেধ করেছে। এএফপি, রয়টার্স।