ফুকুশিমায় শিশুদের শরীরে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ফুকুশিমার পারমাণবিক কেন্দ্রের বিপর্যয়ের কারণে ওই এলাকার প্রায় ৪৫ শতাংশ শিশুর থাইরয়েড গ্ল্যান্ডে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক মুখপাত্র বলেন, প্রায় পাঁচ মাস আগে সরকার-পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, ফুকুশিমার পারমাণবিক প্রকল্প এলাকার প্রায় ৪৪ দশমিক ৬ শতাংশ শিশুর শরীরে তেজস্ক্রিয় আয়োডিনের আধিক্য রয়েছে। তবে এর মাত্রা স্বাভাবিক। তাই এ কারণে ওই শিশুদের শারীরিক কোনো সমস্যা হবে না। কোনো সতর্কতাও অবলম্বন করতে হবে না। সাধারণত থাইরয়েড গ্ল্যান্ডে তেজস্ক্রিয় আয়োডিনের মাত্রা বেশি থাকলে পরে ক্যানসারের ঝুঁকি থাকে।গত ১১ মার্চ ভূমিকম্প ও সুনামির আঘাতে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কয়েক দফা বিস্ফোরণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। এএফপি।