ফুটবলাররা সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলার সময় কোনো খেলোয়াড় বেশি বেশি হেড করলে তাঁর মস্তিষ্কে সমস্যা দেখা দিতে পারে। মার্কিন গবেষকেরা এর প্রমাণ পাওয়ার দাবি করেছেন।৫৯ বছর বয়সী ইংলিশ ফুটবলার জেফ অ্যাশলে ২০০২ সালে মারা যান। খেলার সময় বেশি বেশি হেড করার কারণে মস্তিষ্কে আঘাত থেকে সৃষ্ট অসুস্থতায় তাঁর মৃত্যু হয়। আদালতও অ্যাশলের মৃত্যুর জন্য হেড করার কারণে মস্তিষ্কের অসুস্থতাকে দায়ী করেন। খেলা ছাড়ার অনেক পরে অ্যাশলের মস্তিষ্কে অসুস্থতা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ইয়েসিভা বিশ্ববিদ্যালয়ের আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিনের মন্টেফিওরে মেডিকেল সেন্টারের প্রধান গবেষক মাইকেল লিপটনের গবেষণায় দেখা যায়, বছরে এক হাজারবার বা এর চেয়ে কম হেড করলে মস্তিষ্কে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা কম। গবেষণায় মস্তিষ্কের স্ক্যানের জন্য বিশেষ ধরনের স্ক্যানার ব্যবহার করা হয়। স্ক্যান করা হয় ৩২ জন ফুটবলারের মস্তিষ্ক। খেলোয়াড়েরা অনুশীলন ও ম্যাচ খেলার সময় কে কতবার হেড করেন, তা গবেষকদের জানান। স্ক্যানে দেখা যায়, যে খেলোয়াড়েরা বেশি বেশি হেড করেন, তাঁদের মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা রয়েছে। যাঁরা বছরে এক হাজারবারের বেশি হেড করেন, তাঁদের ক্ষেত্রে এসব সমস্যা দেখা গেছে। বিবিসি।