ফুল নয়, ডোনাটে বিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাট দিয়ে বানানো তোড়া হাতে কনে পেগি কার্ক। ছবিটি বিবিসির সৌজন্যে
ডোনাট দিয়ে বানানো তোড়া হাতে কনে পেগি কার্ক। ছবিটি বিবিসির সৌজন্যে

২৩ বছরের পেগি কার্কের সব সময় শখ ছিল বিয়েতে ভিন্ন ধরনের কিছু করার। একদম গতানুগতিক বা সাধারণ অনুষ্ঠানের মতো নয়, বিশেষ কিছু থাকবে তাঁর বিয়েতে, যা সবাই চিরকাল মনে রাখবে। ভাবতে ভাবতে একসময় অভিনব কিছু মাথায় চলে আসে তাঁর।

বিয়ের অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হলো ফুলের তোড়া। পেগি আর তাঁর হবু স্বামী ভাবলেন, তোড়াটি ফুলের না হয়ে অন্য কিছু দিয়ে তৈরি হলে কেমন হয়! যেমন ভাবা তেমন কাজ। বিয়ের দিন আগত অতিথিদের অবাক করে ডোনাটের তৈরি (এক ধরনের পেস্ট্রি কেক) তোড়া হাতে নিলেন পেগি। আর ওই তোড়া দিয়েই হলো বিয়ের আনুষঙ্গিক সব কাজ।

বিবিসি অনলাইনকে পেগি বলেন, ‘আমি ও আমার স্বামী আলাদা ধরনের কিছু করতে চাইছিলাম। মজার ও হালকা ধরনের কিছু।’

তবে অনুষ্ঠানে মোটেও ডোনাট খাননি পেগিরা। বহু আয়োজন ছিল, পেটপুরে সেগুলোই খেয়েছেন সবাই। কনের জামার সঙ্গে মিলিয়ে ফুলের মতো করে সাজানো হয়েছিল ডোনাটের তোড়াটি। তোড়াগুলো একটি প্রতিষ্ঠানকে দান করে দেওয়া হয়েছে।