ফের আফগানিস্তানে যাবেন হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি জানিয়েছেন, তাঁকে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে পাঠানো হচ্ছে। যুক্তরাজ্যের দ্য সান পত্রিকা এক প্রতিবেদনে এ কথা জানায়।সামরিক পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে হ্যারি গত সোমবার রাতে অতিথিদের জানান, তিনি আগামী বছর আফগানিস্তানে ফিরে যাবেন।২০০৭ সালের ডিসেম্বর থেকে ১০ সপ্তাহের জন্য হ্যারি আফগানিস্তান যুদ্ধক্ষেত্র বিমাননিয়ন্ত্রক হিসেবে কাজ করেন। কিন্তু সেখানে তাঁর অবস্থান জনসম্মুখে ফাঁস হয়ে পড়ায় তখন হ্যারিকে দেশে নিয়ে যাওয়া হয়। আফগানিস্তানে হ্যারির অবস্থানের তথ্য প্রথমে অস্ট্রেলিয়ার একটি সেলিব্রেটি সাময়িকী এবং পরে মার্কিন ওয়েবসাইট ড্রুজ রিপোর্ট ফাঁস করে।নাম প্রকাশ না করার শর্তে সেন্ট জোসেফ প্যালেসের একজন মুখপাত্র কখন, কোথায় আফগানিস্তানে হ্যারি কাজ করবেন, তা নিশ্চিত করতে পারেননি। তবে তিনি বলেন, এটি সামরিক চেইন অব কমান্ডের বিষয়।যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা আলাদাভাবে কাউকে আফগানিস্তানে পাঠানোর বিষয়ে আলোচনা করেনি।চাচা প্রিন্স অ্যান্ড্রুর পর ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে হ্যারিই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে অংশ নেন। অ্যান্ড্রু হেলিকপ্টার পাইলট হিসেবে ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপে যুদ্ধে অংশ নেন। পিটিআই।