ফের কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় নিয়োজিত বিশেষ গোয়েন্দা বাহিনীর দুই সদস্যকে অপসারণ করা হয়েছে। নতুন করে এক তদন্তে যৌন কেলেঙ্কারির ঘটনার প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, বিশেষ বাহিনীর প্রায় এক ডজন সদস্যের দায়িত্বে থাকা ইগনাসিয়া জামোরা জুনিয়র গত মে মাসে হোয়াইট হাউসের কাছে একটি হোটেলে এক নারীর কক্ষে যান। তিনি ভুল করে সেখানে তাঁর অস্ত্রের একটি গুলি ফেলে রেখে এসেছিলেন। আরেক তত্ত্বাবধায়ক টিমোথি বারাক্লাহ এক নারীকে ইঙ্গিতপূর্ণ ই-মেইল পাঠিয়েছেন। এএফপি।