ফের ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেন চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ পুনরায় ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি এই প্রথম স্বীকার করলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি গত রোববার বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে দ্বিতীয় টিউমার অপসারণের পর তিনি এখন নতুন করে রেডিওথেরাপি নিচ্ছেন।চাভেজ বলেন, টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। প্রায় ‘বেসবল আকৃতি’র ওই টিউমারটির দৈর্ঘ্য ছিল প্রায় দুই সেন্টিমিটার।কিউবার রাজধানী হাভানায় গত সপ্তাহে ওই টিউমারটি অপসারণ করা হয়। চাভেজের শরীর থেকে গত বছরের জুনে আরও একটি টিউমার অপসারণ করা হয়েছিল। ওই অস্ত্রোপচার ও কেমোথেরাপি নেওয়ার পর নিজেকে ক্যানসারমুক্ত বলে ঘোষণা করেছিলেন চাভেজ। চাভেজের দেশে ফেরার ব্যাপারে কিছু জানানো হয়নি। তিনি কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারেও কারাকাসের সরকারি কর্মকর্তারা স্পষ্ট করে কিছু বলেননি। তাঁরা প্রেসিডেন্টের শরীরের বিভিন্ন অংশে ক্যানসার বিস্তারের খবর অস্বীকার করেন।পুনরায় প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে চলতি বছর অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হবেন হুগো চাভেজ। এএফপি।