ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। হাতফ-৭ নামে এই ক্রুজ ক্ষেপণাস্ত্র ভারতের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২৫ এপ্রিলের পর থেকে এটি পাকিস্তানের পঞ্চম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।সামরিক বাহিনীর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার অজ্ঞাত স্থান থেকে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। হাতফ-৭ বা বাবুর নামের এই ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিয়ে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এটি পারমাণবিক অস্ত্র বা প্রচলিত যুদ্ধাস্ত্র বহনেও সক্ষম। এটি চীনেও আঘাত হানতে সক্ষম।২০ এপ্রিল ভারত অগ্নি-৫ নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি এক টন ওজনের পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করে চীনের যেকোনো স্থানে আঘাত হানতেও সক্ষম।২৫ এপ্রিল পাকিস্তান হাতফ-৬-এর একটি উন্নততর সংস্করণের সফল পরীক্ষা চালায়। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পরে ১০ মে হাতফ-৩ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯ মে হাতফ-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। দুটি ক্ষেপণাস্ত্রই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ৩১ মে তারা আবার হাতফ-৩ এর উন্নততর সংস্করণের পরীক্ষা চালায়। এএফপি ও পিটিআই।