ফের চলন্ত বাসে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, ফের চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। বাসে চড়ে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় ভিড়ের মধ্যে এক যুবক ছাত্রীটির শ্লীলতাহানি করেন। ছাত্রীর চিৎকারে ট্রাফিক পুলিশ এসে রাহুল যাদব নামের ওই যুবককে গ্রেপ্তার করে।