ফের জিটিএ প্রধান হলেন বিমল গুরুং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড গঠনের আন্দোলনের ইতি ঘটতে চলেছে তবে? গতকাল বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে ফের গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর প্রধান নির্বাহী হিসেবে শপথ নিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।
গত ৩০ জুলাই পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন করার লক্ষ্যে জিটিএর প্রধান নির্বাহীর পদে ইস্তফা দেন বিমল গুরুং। তারপর গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিংয়ে তীব্র আন্দোলন গড়ে তুললেও পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার বা পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল এই আন্দোলনে সমর্থন করেনি। আন্দোলনের পাশে এসে দাঁড়ায়নি। বরং সব রাজনৈতিক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার পক্ষে নয়।
মন্ত্রিসভায় রদবদল: পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় গতকাল বৃহস্পতিবার রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন শশী পাঁজা ও বিনয়কৃষ্ণ বর্মণ। বাদ পড়েছেন বনমন্ত্রী এবং পরিবেশ ও পূর্তমন্ত্রী। এ ছাড়া পার্থ চট্টোপাধ্যায়কে শিল্পমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে তথ্যপ্রযুক্তিমন্ত্রী করা হয়েছে। শিল্পমন্ত্রীর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী অমিত মিত্রকে।