প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ফুটবল ইতিহাসে সবচেয়ে সহিংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৬২ ব্যক্তির পুনর্বিচারের নির্দেশ দিয়েছেন দেশটির উচ্চ আদালত। অভিযুক্ত এই ব্যক্তিদের কেউ কেউ ইতিমধ্যে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন। বৃহস্পতিবার পুনর্বিচারের ওই আদেশ দেন আদালত।
২০১২ সালে পোর্ট সৈয়দে দুটি ক্লাবের মধ্যে ফুটবল খেলা চলার সময় সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭২ জন নিহত হয়। ওই ঘটনায় আদালত ২১ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও ২৪ জনকে কারাদণ্ড দেন। আল-জাজিরা।