ফের শীর্ষ ধনী বিল গেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল গেটস
বিল গেটস

আবার বিশ্বের শীর্ষ ধনী হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর বার্ষিক বৈশ্বিক কোটিপতির তালিকায় শীর্ষস্থানে রাখা হয়েছে গেটসকে।
আজ সোমবার ‘ফোর্বস’-এর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, চলতি বছর বিল গেটসের নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। আগের বছর ২০১৩ সালে তাঁর সম্পদের আর্থিক মূল্য ছিল ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।
চলতি বছর গেটসের সম্পদ বাড়ায় মেক্সিকোর টেলিযোগাযোগ ব্যবসায়ী কার্লোস স্লিম ‘ফোর্বস’-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ‘ফোর্বস’ এ বছর ১ হাজার ৬৪৫ জন কোটিপতির তালিকা করেছে।