ফের হাজারের অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি রোধে সরকারের আরও পদক্ষেপের দাবিতে ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে গতকাল রোববার নয়াদিল্লিতে আবার দিনব্যাপী অনশন করেছেন।চার মাস আগেও হাজারে দুর্নীতির বিরুদ্ধে নয়াদিল্লিতে ১২ দিন আনশন করেন। তখন তিনি জন্মসনদ থেকে শুরু করে অবকাঠামো প্রকল্পের নিলামসহ সব ধরনের কর্মকাণ্ডে ঘুষ লেনদেনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।হাজারে নয়াদিল্লিতে গান্ধী মেমোরিয়াল পরিদর্শন করেন। এরপর তিনি সেখানে খোলা আকাশের নিচে একটি মঞ্চে বসে অনশন শুরু করেন। এ সময় সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিল। এএফপি।