প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দেশটিতে আগামী ৩০ মার্চ স্থানীয় নির্বাচনের পর সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক ও ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইট ইউটিউব বন্ধ করে দেওয়া হতে পারে। কারণ রাজনৈতিক প্রতিপক্ষ এগুলো ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গত বৃহস্পতিবার তুরস্কে টেলিভিশন চ্যানেল এটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, এ ব্যাপারে তাঁর সরকার বদ্ধপরিকর। রয়টার্স।