ফেসবুক থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে শিরশ্ছেদের দৃশ্যসংবলিত একটি ভিডিওচিত্র প্রত্যাহার করে নিয়েছে। এক ই-মেইল বিবৃতিতে ফেসবুক বলেছে, বিকৃত আনন্দ প্রকাশ বা সহিংসতাকে মহিমান্বিত করার লক্ষ্যে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হলে ফেসবুক তা প্রত্যাহার করে নেয়। শিরশ্ছেদের দৃশ্যটি প্রকাশ করায় ফেসবুক তীব্র সমালোচনার মুখোমুখি হয়। এএফপি।