ফেসবুকে ওবামার পরই মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরেন্দ্র মোদির ফেসবুক পাতার জনপ্রিয়তা বিশ্বের অন্য যেকোনো নির্বাচিত নেতা বা ব্যক্তির চেয়ে দ্রুত বেড়েছে৷ জনপ্রিয়তার দিক থেকে তাঁর সামনে শুধু আছেন মাির্কন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি গতকাল বুধবার এ তথ্য জানায়৷ খবর পিটিআইয়ের৷
ফেসবুকের যোগাযোগসংক্রান্ত নীতিনির্ধারণী কর্মকর্তা বলেন, নরেন্দ্র মোদির ফেসবুক পাতার জনপ্রিয়তা বেড়েই চলছে৷
গত ৭ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে নরেন্দ্র মোদির ফেসবুক পাতায় সমর্থকের (ফ্যান) সংখ্যা ছিল এক কোটি ২৪ লাখ ৬০ হাজার৷ আর গতকাল এই সমর্থকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৫২ লাখ ৪৫ হাজার৷
ফেসবুকে একজন নির্বাচিত নেতা হিসেবে মোদির সামনে আছেন শুধু ওবামা৷ তাঁর ফেসবুক পাতায় সমর্থকের সংখ্যা চার কোটির বেশি৷ তবে মোদির জনপ্রিয়তা বেড়েছে সবচেয়ে দ্রুত, ১ দশমিক ১৭ শতাংশ হারে৷ ওবামার জনপ্রিয়তা বৃদ্ধির হার ছিল দশমিক ৩০৫৷