ফেসবুকে ব্যস্ত থেকে ডুবে মরার অবস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক নিয়ে ব্যস্ত সময় কাটান অনেকেই। কিন্তু অতিরিক্ত মগ্ন হয়ে গেলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই আবার প্রমাণ করলেন অস্ট্রেলিয়ায় বেড়াতে যাওয়া এক তাইওয়ানি।
ফেসবুকে ডুবে থেকে রীতিমতো সাগরে ডুবতে বসেছিলেন তাইওয়ানি ওই নারী পর্যটক।
ঘটনাটি ঘটেছে গত সোমবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে। পোর্ট ফিলিপ উপসাগরের উপকূলে সেন্ট কিলডা পায়ারে। ওই পর্যটক এ দিন রাতে পায়ারে পায়চারি করতে করতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলেন। একই সঙ্গে ব্যস্ত ছিলেন ফেসবুক আড্ডায়। গল্পে এতটাই মগ্ন ছিলেন যে পাটাতন পার হয়ে একপর্যায়ে পানিতে পড়ে যান। ডুবে মরার উপক্রম হয়। এমন সময় এক প্রত্যক্ষদর্শী পুলিশকে খবর দেন। প্রায় ২০ মিনিট পর পুলিশ এসে স্পিডবোটের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ওই নারী এখন ভালো আছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অস্ট্রেলিয়ার মানুষকে পানির আশপাশে ঘোরাঘুরির সময় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহারে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে। বিবিসি।