ফেসবুকে সম্পর্কের রক্তাক্ত পরিণতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়তী কোরি নামের (৪৫) এক নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের তরুণ বিনীত সিংয়ের (২২)। বয়স গোপন করে সম্পর্ক এগিয়ে নিচ্ছিলেন মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা তিন সন্তানের মা জয়তী।
জয়তী সম্পর্কে সত্য জানার পর মেনে নিতে পারেননি বিনীত। তিনি ফেসবুক-প্রেমিকাকে গত শুক্রবার গুলি করে হত্যার পর গুলিতে আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, ফেসবুকে জয়তী-বিনীতের পরিচয় প্রায় তিন বছর ধরে। বিনীত ছিলেন বেকার। সম্ভবত প্রচণ্ড মানসিক আঘাত, হতাশা আর ক্ষোভ থেকে জয়তীকে হত্যা করেন বিনীত। টাইমস অব ইন্ডিয়া।