ফেসবুকের মাধ্যমে ভোট চাওয়ায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের দিন ফেসবুকের মাধ্যমে ভোট চাওয়ার দায়ে তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জেউকে ১৭ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে। তাইওয়ানের আইন অনুযায়ী নির্বাচনের দিনে প্রচার চালানো নিষিদ্ধ। চলতি বছরের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মা ইং-জেউ ফেসবুকের মাধ্যমে সমর্থকদের ভোট চেয়েছিলেন। ওই নির্বাচনে তিনি সহজেই জয়লাভ করেন। তিনি দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য আগামী রোববার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এএফপি।