ফোর্বসের তালিকায় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বেড়ে চলা ভারতীয় অর্থনীতি গত এক বছরে নতুন ১৭ জন বিলিয়নিয়ার উপহার দিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস সাময়িকীতে এ তথ্য জানানো হয়েছে। এতে দেশটির বিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯। তালিকা অনুযায়ী, ভারতীয়দের মধ্যে শীর্ষ ধনীর স্থানটি দখল করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতে বেসরকারি খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান।তালিকা অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ দুই হাজার ৭০০ কোটি ডলার। টানা তৃতীয়বারের মতো তিনি তালিকার শীর্ষস্থানে অবস্থান করছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল। তাঁর সম্পদের পরিমাণ দুই হাজার ৬১০ কোটি ডলার।ফোর্বস-এর ভারতীয় সংস্করণের সম্পাদক ইন্দ্রজিৎ গুপ্ত বলেন, এ বছরের তালিকা থেকে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অগামী দশকে বিশ্ব অর্থনীতির কেন্দ্র ভারত ও চীনের দিকে সরে আসতে পারে। বিশ্বের এই প্রান্তে (পূর্ব) সম্পদ আহরণের অভূতপূর্ব সুযোগ আছে, তা ভারতীয় উদ্যোক্তারা প্রমাণ করেছেন।তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান ইনফোটেকের কর্ণধার আজিম প্রেমজি এক হাজার ৭৬০ কোটি ডলার নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। এক হাজার ৩৩০ কোটি ডলার নিয়ে ষষ্ঠ স্থানে আছেন মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি। তিনি যোগাযোগপ্রযুক্তির প্রতিষ্ঠান রিলায়েন্স টেলিকমের দেখাশোনা করেন।ভারতীয় বিলিয়নিয়াররা ২০০৮ সালে বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও ২০০৯ সালে তা সামলে ওঠেন। ভারতে কোটিপতিদের সংখ্যা বাড়লেও সেখানে গরিবদের জীবনমানের সে হারে উন্নতি হয়নি। দেশটির প্রায় ৮৩ কোটি ৬০ লাখ মানুষের দৈনিক গড় আয় ২০ রুপির কম। সেখানে স্বাস্থ্যসেবা, নবজাতকের মৃত্যুর হার ও মাথাপিছু আয়ের চিত্র সাহারা-প্রান্তীয় দেশগুলোর চেয়ে খারাপ। এএফপি।