ফ্যাশনে ম্যাডোনাকে টপকে গেছে মেয়ে লুর্দস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা ম্যাডোনা গানের সুরে ভক্তদের যত মাতান, তাঁর সাজ-পোশাক সে তুলনায় ম্লান। হলিউড তারকা কেটি হোমসও ফ্যাশনে সেভাবে আলোচনায় আসতে পারেননি। কিন্তু তাঁদের সন্তানেরা এ ক্ষেত্রে দেখিয়েছে চমক।সম্প্রতি এক জরিপে সবচেয়ে ‘স্টাইলিস্ট’ শিশু হিসেবে প্রথম স্থান দখল করেছে ম্যাডোনার মেয়ে লুর্দস লিওন এবং হলিউড তারকা টম ক্রুজ ও কেটি হোমসের মেয়ে সুরি ক্রুজ। দ্বিতীয় হয়েছে অপর হলিউড তারকা উইল স্মিথের মেয়ে উইলো স্মিথ।যুক্তরাজ্যভিত্তিক সুপারস্টোর উলওয়ার্থ এই জরিপ চালায়। জরিপে দুই হাজার ৪০০ জন ফ্যাশন-সচেতন প্রাপ্তবয়স্ক লোকের মতামত নেওয়া হয়। লাউরডেস ও সুরি উভয়েই ১৭ শতাংশ ভোট পেয়েছে। সুরির আরেকটি বিশেষত্ব হলো, বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা শিশুদের একজন সে। ১৪ শতাংশ ভোট পেয়ে পরের স্থানটি দখল করেছে উইল স্মিথের মেয়ে উইলো। এরপর রয়েছে ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহামের ছেলে ব্রুকলিন বেকহাম।এদিকে সবচেয়ে ‘স্টাইলিস্ট’ তারকা মা-বাবার যে তালিকা করা হয়েছে, এতে ২৩ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন গোয়েন স্টেফানি। ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ভিক্টোরিয়া বেকহাম। ১৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডেভিড বেকহাম। চতুর্থ হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং পঞ্চম কেটি হোমস। আর ম্যাডোনা হয়েছেন নবম। টেলিগ্রাফ অনলাইন।