ফ্রান্সে আশ্রয়কেন্দ্র থেকে ৮০০ অবৈধ অভিবাসী উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগর ক্যালের কয়েকটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে প্রায় ৮০০ জন অবৈধ অভিবাসীকে গতকাল বুধবার উচ্ছেদ করেছে পুলিশ৷ তারা সিরিয়া ও আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল৷ খবর এএফপি ও রয়টার্সের৷
অভিবাসী ও অধিকারকর্মীদের অনেকে ওই আশ্রয়কেন্দ্রের সামনে জড়ো হয়ে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে৷ ফরাসি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আশ্রয়কেন্দ্রগুলোতে খোস-পাঁচড়া রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল৷ রোগটির বিস্তার প্রতিরোধে সেখান থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়৷ এসব আশ্রয়কেন্দ্রে গত কয়েক মাসে লোকজনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল৷