ফ্রান্সে কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে একটি কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। প্যারিসের কাছে জেনাভিয়ার্সে ওই কারখানায় গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহতদের আটজন জরুরি সার্ভিসের সদস্য। এদের চারজন পুলিশ ও চারজন দমকল বাহিনীর সদস্য। এ কারখানায় বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরি করা হয়। এএফপি।