ফ্রান্সে গির্জায় হামলার ঘটনায় সৌদি ও আমিরাতের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে গির্জায় হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বিবৃতিতে বলা হয়, কাপুরুষোচিত এই হামলা ইসলাম সমর্থন করে না।

সংযুক্ত আরব আমিরাতও এ ঘটনার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই হামলার লক্ষ্য হলো ‘রাষ্ট্রদ্রোহ ও ঘৃণা ছড়িয়ে দেওয়া’। দেশটি সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় নির্দ্বিধায় ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি শহরে গির্জায় হামলা চালিয়ে প্রবীণ এক ক্যাথলিক যাজককে (৮৪) নৃশংসভাবে হত্যা করা হয়। পরে পুলিশের গুলিতে হামলাকারী দুজন নিহত হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।