ফ্রান্সে জাদুঘর থেকে পাঁচটি মূল্যবান চিত্রকর্ম চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের একটি জাদুঘর থেকে পাঁচটি মূল্যবান চিত্রকর্ম চুরি হয়েছে। এর মধ্যে বিখ্যাত চিত্রকর পিকাসো ও মাতিসের আঁকা ছবিও রয়েছে। এসব চিত্রকর্মের দাম অন্তত ৬১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্যারিসের পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।কর্মকর্তারা জানান, গত বুধবার মধ্যরাতে মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে এসব চিত্রকর্ম চুরি হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা জানাজানি হয়। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা ক্যামেরায় দেখা গেছে, এক ব্যক্তি জানালা ভেঙে জাদুঘরে ঢুকে চিত্রকর্মগুলো চুরি করছেন। তবে চুরি করার সময় কেন সতর্কঘণ্টা বাজেনি, তা এখনো জানা যায়নি। চুরি যাওয়া চিত্রকর্মগুলোর শিল্পীরা হলেন পাবলো পিকাসো, অঁরি মাতিস, জর্জ ব্রাক, অ্যামেল্ডো মদিগ্লেনি ও ফার্নান্দ লেজার। বিবিসি।