ফ্রান্সে পাস হওয়া বিল অবমাননাকর ও বৈষম্যমূলক: তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্মেনিয়ায় গণহত্যা অপরাধ হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ফ্রান্সের সিনেটে বিল পাস হওয়ার ঘটনাকে অবমাননাকর ও বৈষম্যমূলক অভিহিত করে তার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।গতকাল মঙ্গলবার তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ান পার্লামেন্টে দেওয়া ভাষণে এই নিন্দা জানান।ভাষণে এরদোয়ান বলেন, আর্মেনীয় গণহত্যার ঘটনাকে অপরাধ বলে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ফ্রান্সের সিনেটে যে বিল পাস হয়েছে, তা অবমাননাকর, বৈষম্যমূলক ও চিন্তার স্বাধীনতা লঙ্ঘনের শামিল। তিনি বলেন, তাঁর দেশে এই বিলের কোনো মূল্য নেই। একই সঙ্গে এরদোয়ান হুঁশিয়ার করেন, স্বাক্ষরের মাধ্যমে এই বিল আইনে পরিণত হলে তাঁর সরকার এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেবে। ফ্রান্সের সিনেটে সোমবার আর্মেনিয়ায় অটোম্যান তুর্কি বাহিনীর দ্বারা গণহত্যার ঘটনাকে অপরাধ হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানিয়ে একটি বিল পাস হয়। ১৯১৫ সালে এ গণহত্যার ঘটনা ঘটে। ফ্রান্সে বিলটি আইনে পরিণত হলে এ গণহত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের আর শাস্তি হবে না। এ বিলপাসের প্রতিবাদে গতকাল তুরস্কের আঙ্কারায় ব্যাপক বিক্ষোভ হয়। এএফপি।