ফ্রান্সে ষাঁড়ের লড়াই বৈধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে ষাঁড়ের লড়াই বৈধ ঘোষণা করেছে দেশটির শীর্ষ আইনি কর্তৃপক্ষ সাংবিধানিক পরিষদ। গতকাল শুক্রবার পরিষদ এ ঘোষণা দেয়।ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করার দাবির একটি আবেদন নাকচ করে দেয় সাংবিধানিক পরিষদ। খেলাটিকে নিষ্ঠুরতা হিসেবে চিহ্নিত করতে ফ্রান্সের প্রাণী-অধিকারকর্মীরা আবেদন জানিয়েছিলেন।বিচারকেরা বলেন, ‘ঐতিহ্যবাহী’ ষাঁড়ের লড়াই প্রদর্শনীতে ‘মানুষের সুরক্ষিত সাংবিধানিক অধিকার’ ক্ষুণ্ন হয় না।ষাঁড়ের লড়াইয়ের উদ্ভব হয়েছে ফ্রান্সের প্রতিবেশী স্পেনে। ফ্রান্সে এটি চালু হয় শ দেড়েক বছর আগে। করিদাস নামের এ লড়াই, বিশেষ করে দক্ষিণ ফ্রান্সের নিমো ও আর্লে এলাকায় বেশ জনপ্রিয়। এতে বছরে এক হাজারেরও বেশি ষাঁড় হত্যা করা হয়।চলতি বছর স্পেনের কাতালোনিয়া অঞ্চলে ষাঁড়ের লড়াইয়ের ওপর এক নিষেধাজ্ঞা কার্যকর হয়। বিবিসি।