ফ্রান্সে সন্দেহভাজন ২০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে গতকাল শুক্রবার ইসলামি নেটওয়ার্কের সঙ্গে জড়িত সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমপ্রতি ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোহাম্মদ মেরাহ নামের একজন চরমপন্থী সাতজনকে হত্যা করেন। এরপর গত সপ্তাহে পুলিশ তুলুজ শহরে তাঁকে গুলি করে হত্যা করে।এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট নিকোল সারকোজি এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।পুলিশের সন্ত্রাসবিরোধী দল ও বিশেষ বাহিনীর সহায়তায় ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিসিআরআইয়ের কর্মকর্তারা তুলুজ, নানতে, মারশেই, লিওঁ, নাইস, প্যারিসসহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পুলিশ এ সময় কালাসনিকভ রাইফেল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কয়েকজন সমপ্রতি নিষিদ্ধ হওয়া চরমপন্থী ইসলামি সংগঠন ফরসানে আলিজার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।সারকোজি বলেন, ‘চরমপন্থী ইসলামি’ ব্যক্তিদের লক্ষ্য করে চালানো অভিযানের জের ধরে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর যে দুর্দশা নেমে আসে, তুলুজ ও মন্তাবাঁয় গুলি ছোড়ার ঘটনায় ফ্রান্সে একই পরিস্থিতি সৃষ্টি হয়।ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘এ অভিযান কেবল তুলুজের সঙ্গে সম্পৃক্ত নয়, এটি পুরো ফ্রান্সেই চলবে। পুরোপুরি আইন মেনে চরমপন্থী ইসলামি ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান চালানো হবে।’ এএফপি, রয়টার্স।