ফ্রান্সের কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের নেতা হলেন লি পেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নতুন নেতা নির্বাচিত হয়েছেন মারিন লি পেন। তিনি তাঁর বাবা জ্যাঁ-মারি লি পেনের স্থলাভিষিক্ত হলেন।দলীয় সূত্র জানায়, দলের প্রায় দুই-তৃতীয়াংশ সদস্য তাঁকে ভোট দিয়েছেন।প্রায় ৪০ বছর কট্টর জাতীয়তাবাদী দলটিকে নেতৃত্ব দেওয়ার পর দলের নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন জ্যাঁ-মারি লি পেন। তিনি এই অভিবাসনবিরোধী দলটির প্রতিষ্ঠাতা। ২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে দ্বিতীয় স্থান অর্জন করেন জ্যাঁ-মারি লি পেন। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি জ্যাক শিরাকের কাছে হেরে যান।টুখ শহরে এফএনের বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দলীয় নেতা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। ভোট গণনায় দেখা যায়, জ্যাঁ-মারি লি পেনের মেয়ে মারিনে লি পেন (৪২) খুব সহজেই তাঁর প্রতিদ্বন্দ্বী ব্রুনো গলনিসচকে পরাজিত করেছেন। বিবিসি।