ফ্রান্সের দার্শনিক গারোদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বিতর্কিত দার্শনিক রজার গারোদি গতকাল শুক্রবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।রজার গারোদি ফ্রান্সের কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। পরে ১৯৭০ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের সমালোচনা করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি একটি ক্যাথলিক খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেন। একসময় তিনি প্রোটেস্ট্যান্ট আদর্শেও আস্থাশীল হয়ে ওঠেন। কিন্তু আবারও ক্যাথলিক চার্চের সদস্যপদ গ্রহণ করেন। তবে ধীরে ধীরে তিনি ইসলামের দিকে ঝুঁকে পড়তে থাকেন এবং শেষ পর্যন্ত ১৯৮০ সালে তিনি ইসলাম গ্রহণ করেন।১৯৯৬ সালে প্রকাশিত তাঁর ‘দ্য ফাউন্ডিং মিথ অব ইসরায়েলি পলিটিক্স’ বইটি বিশ্বে বিতর্কের ঝড় তোলে। এই বইয়ে তিনি নাৎসি বাহিনীর ইহুদি নিধনযজ্ঞের ইতিহাস অস্বীকার করেন। বিবিসি।