ফ্রান্সের নতুন পররাষ্ট্রমন্ত্রী আনা জুপ্পে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আনা জুপ্পেকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাঁর পূর্বসূরি মিশেল আলিয়ত-মারি পদত্যাগ করেন। তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় কঠোর সমালোচনার মুখে পদত্যাগ করেন আলিয়ত-মারি।প্রেসিডেন্ট নিকোলা সারকোজি জাতির উদেশে দেওয়া ভাষণে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আনা জুপ্পের নাম ঘোষণা করেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জুপ্পের স্থলাভিষিক্ত হতে পারেন জেরার্ড লঙ্গুয়েট।আলিয়ত-মারি গত নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্টের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গণমাধ্যম ও কিছু রাজনীতিবিদ তাঁর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তিনি লেখেন, ‘কয়েক সপ্তাহ ধরে গণমাধ্যম ও অনেক রাজনীতিকের আক্রমণের শিকার হয়েছি আমি। আমার বিরুদ্ধে অসত্য ও বানোয়াট প্রচারণা চালানো হচ্ছে।’প্রসঙ্গত, বেন আলী ২৩ বছর তিউনিসিয়ার ক্ষমতায় ছিলেন। গত জানুয়ারিতে গণ-অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নেন। এএফপি, বিবিসি।