ফ্রান্সের বিরোধীদলীয় নেতা নির্বাচন, উভয় প্রার্থীর বিজয় দাবি
ফ্রান্সের বিরোধী দল ইউনিয়ন ফর পপুলার মুভমেন্টের (ইউএমপি) পরবর্তী নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী নিজেদের জয়ী দাবি করেছেন। তবে নির্বাচনে উভয়ই ভোট কারচুপিরও অভিযোগ করেন।নির্বাচনে ডানপন্থী প্রার্থী জ্যঁ-ফ্রাঙ্কোইজ কোপ ও তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইজ ফিলোনের মধ্যে কয়েক শ ভোটের ব্যবধান হয়েছে বলে বলা হচ্ছে। দুই প্রার্থীর মধ্যে খুব কাছাকাছি ভোটের ব্যবধান হওয়ায় দুই পক্ষের সমর্থকেরাই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন।গত মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা সারকোজির পরাজয়ের পর দলটিতে নেতৃত্বের শূন্যতা দেখা দেয়। ফ্রাঙ্কোইজ কোপ ২০১০ সাল থেকে রক্ষণশীল ইউএমপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। প্রতিপক্ষ ফিলোন সারকোজি প্রেসিডেন্ট থাকাকালে পাঁচ বছর তাঁর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।নির্বাচনে ইউএমপির তিন লাখ সদস্যের মধ্যে অর্ধেকের বেশি ভোট দেন। তবে এ সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যায়, কোপ প্রতিদ্বন্দ্বী ফিলোনের চেয়ে স্বল্প ব্যবধানে এগিয়ে আছেন। বিবিসি।