ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক এবং আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী দমিনিক দে ভিলেপাঁকে আফ্রিকান নেতারা দুই কোটি মার্কিন ডলার ঘুষ দিয়েছিলেন। এর মধ্যে নির্বাচনে সহায়তার জন্যও অর্থ ছিল।গতকাল সোমবার রবার্ত বুর্গি নামে এক আইনজীবী ইউরোপ ওয়ান রেডিওকে দেওয়া সাক্ষা ৎ কারে এ অভিযোগ করেছেন। সাক্ষা ৎ কারে বুর্গি বলেন, ফ্রান্সের সাবেক ঔপনিবেশিক কয়েকটি দেশের প্রেসিডেন্টের কাছ থেকে ঘুষের ওই অর্থ এসেছে এবং ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে তাঁর মাধ্যমে মধ্য-ডানপন্থী রাজনীতিকদের কাছে ওই অর্থ হস্তান্তর করা হয়।রবার্ত বুর্গি জোর দিয়ে বলেন, ‘ফ্রান্সকে পরিচ্ছন্ন’ করার জন্য তিনি এগিয়ে এসেছেন। তিনি দাবি করেন, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জর্জ পোম্পিদোউ, ভেলেরি গিসকার্দ ও ফ্রাঁসোয়া মিতেরার আমলেও ঘুষ লেনদেনের ব্যবস্থা চালু ছিল।বুর্গি বলেন, ঘুষ লেনদেনের প্রক্রিয়ায় তিনি সরাসরি জড়িত হওয়ার আগে কী পরিমাণ অর্থ পাঠানো হয়েছে, সে বিষয়ে অনুমান করতে পারছেন না। তবে তিনি প্যারিসের মেয়র থাকাকালে জ্যাক শিরাকের কার্যালয়ে এবং পরে ভিলেপাঁর কাছে কী পরিমাণ অর্থ সরবরাহ করা হয়েছিল, সে বিষয়ে তথ্য দিতে পারেন। তিনি বলেন, ‘আমার হিসাবে শিরাক ও ভিলেপাঁর কাছে আমি প্রায় দুই কোটি মার্কিন ডলার হস্তান্তর করেছি।’তবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র সাত মাস আগে অর্থ কেলেঙ্কারির অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন জ্যাক শিরাক ও ভিলেপাঁ। ধারণা করা হচ্ছে, আগামী বছর অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ভিলেপিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন। এএফপি।