প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পর্কের টানাপোড়েনের জের ধরে ফিলিপাইনের সবচেয়ে বড় বিমান সংস্থা সেবু প্যাসিফিক তাইওয়ানের সঙ্গে ফ্লাইট চালুর পরিকল্পনা বাতিল করেছে। গতকাল বুধবার সংস্থাটির একজন মুখপাত্র জানান, আগামী জুলাইয়ে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শহর সেবু থেকে তাইওয়ানের রাজধানী তাইপের মধ্যে ওই ফ্লাইট চালুর কথা ছিল। ৯ মে ফিলিপাইনের কোস্টগার্ড তাইওয়ানের এক জেলেকে গুলি করে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। এএফপি।