ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় আইজ্যাক
ঘূর্ণিঝড় আইজ্যাক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে যাচ্ছে। ঘূর্ণিঝড়টি ফ্লোরিডা, লুইজিয়ানা, মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যের কাছাকাছি অবস্থান করছে। এসব অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ঝড়ের কারণে ফোর্ট লডারডেল ও ফ্লোরিডার শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে এ ঝড়ে হাইতিতে ছয়জন মারা গেছে।এ ঘূর্ণিঝড়ের কারণে ফ্লোরিডার টম্পায় অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন একদিন পেছানো হয়েছে। গত সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, আইজ্যাক ১০৫ কিলোমিটার বেগে প্রভাবিত হচ্ছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তিশালী হ্যারিকেনে রূপ নিতে পারে।আইজ্যাক ক্যাটাগরি দুই হ্যারিকেনে পরিণত হয়ে ১৭০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এ ছাড়া এটি আজ ও আগামীকাল ফ্লোরিডা ও লুইজিয়ানায় আঘাত হানতে পারে। বিবিসি।