ফ্লোরিডায় ছয়জনকে হত্যা করে মরল বন্দুকধারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। এ সময় দুজন জিম্মিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। মায়ামি নগরের অদূরে হায়ালিয়া শহরে একটি অ্যাপার্টমেন্টে কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

হায়ালিয়া পুলিশের মুখপাত্র সার্জেন্ট এডি রড্রিগেজ বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি ফোনের মাধ্যমে তারা গোলাগুলির খবর জানতে পারেন। পুলিশ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছেই গুলিবিদ্ধ দুটি লাশ খুঁজে পায় এবং আরও গোলাগুলির শব্দ শোনে। পরে আরও কয়েকটি মৃতদেহ পাওয়া যায়। সন্দেহভাজন বন্দুকধারী একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয়। এ সময় নারীসহ দুজনকে জিম্মি করে সে।

পুলিশের সঙ্গে ওই বন্দুকধারীর আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশেষায়িত বাহিনী সোয়াটের একটি দল অভিযান চালায়। সিএনএন।